শিরোনাম

South east bank ad

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, ওসি প্রত্যাহার

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন   |   পুলিশ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, ওসি প্রত্যাহার
কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও একটি ল্যাপটপ চাঁদা দাবি করায় কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে খোকসা থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেকট্রনিকস ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে একটি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকা চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন।

এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
BBS cable ad