শিরোনাম

South east bank ad

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন   |   পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৬০টি মামলা করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ১ টি  ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে।

ট্রাফিক- লালবাগ বিভাগে ৮ টি বাস, ২০ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ২ টি ট্রাক, ১১ টি ক্যাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ৫২ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ২ টি  ট্রাক, ১৪  টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে।
BBS cable ad