ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪২৫টি মামলা করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ৪টি ট্রাক, ৩টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি ট্রাক, ৪টি ক্যাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৩১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২ সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ১টি কাভার্ড ভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।


