শিরোনাম

South east bank ad

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন   |   পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪০৬টি মামলা করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক- লালবাগ বিভাগে ৩ টি ট্রাক, ৪ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি ক্যাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৫৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৯ টি মোটরসাইকেলসহ মোট ২৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৬ সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ১ টি সিএনজি ও ৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৯ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ১৮৫ টি গাড়ি ডাম্পিং ও ১০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

BBS cable ad