ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২১টি মামলা করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৭টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৭টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস,৭টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ১৮ সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে।
এ ছাড়াও অভিযানকালে মোট ৩৮৫টি গাড়ি ডাম্পিং ও ১৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


