শিরোনাম

South east bank ad

রাজধানী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৮৯ মামলা

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানী  ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৮৯ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৮৯টি মামলা করেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৪২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ৬ টি ক্যাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৬০ টি মামলা হয়েছে।

BBS cable ad