কালকিনিতে ২৩ ককটেলসহ গ্রেপ্তার ১
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কালকিনি আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এই অভিযানে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ওই এলাকার নিজাম আকনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল বলে জানিয়েছে যৌথবাহিনী। আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল সরবরাহের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের করে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।


