শিরোনাম

South east bank ad

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর, সহ-সভাপতি সাকিলা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর, সহ-সভাপতি সাকিলা
শুক্রবার (১৭ জুলাই) উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় কাজ করা নাগরিক প্ল্যাটফর্ম ক্লাইমেট অ্যাকশন ফোরাম-এর ১৭ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আমিনুর রসুল সভাপতি এবং সাকিলা পারভীন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

আজ রাজধানীর হুমায়ন রোডে ‘লিডার্স’ কার্যালয়ে কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মোহন কুমার মণ্ডল। এছাড়া গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক রায়হান ফেরদৌস, যুব প্রতিনিধি শ্রুতি রানী দে এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম নির্বাচিত হয়েছেন।

সভায় নবনির্বাচিত সভাপতি আমিনুর রসুল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ সংকট মোকাবেলায় সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং টেকসই জলবায়ু নীতি বাস্তবায়নে নতুন কমিটি নীতিনির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি ও মাঠপর্যায়ে জনসচেতনতা তৈরিতে কাজ করবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের অ্যাডভোকেসি অফিসার সাকিল আহমেদ। তিনি উপকূল উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, সুন্দরবন সংরক্ষণ এবং জেলে সম্প্রদায়ের সুরক্ষাসহ ২১ দফা সুপারিশ তুলে ধরেন।









BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: