শিরোনাম

South east bank ad

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

আজ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রূপ নেয়। তিনি বলেন, অতীতের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ দেখতে চায় না এবং তা প্রতিরোধে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করার ধারাবাহিকতায় খাগড়াছড়ি সফর করছেন বলেও জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। এছাড়া জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, সিভিল সার্জন ডা. রতন খীসা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: