শিরোনাম

South east bank ad

দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ: বিভাগীয় কমিশনারের নালিতাবাড়ী ও নকলা উপজেলা পরিদর্শন

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ: বিভাগীয় কমিশনারের নালিতাবাড়ী ও নকলা উপজেলা পরিদর্শন


গতকাল বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব এস. এম. হুমায়ুন কবির সরকার শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা উপজেলা সফর করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।

সফরের শুরুতে বিভাগীয় কমিশনার মহোদয়  নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে তিনি নালিতাবাড়ী থানা, চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও নদীভাঙনকবলিত এলাকা,নালিতাবাড়ী থান, নালিতাবাড়ী পৌরসভা এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সফরকালে উত্তর নাকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নালিতাবাড়ীর শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ এবং বিদ্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

একই দিনে নকলা উপজেলার চরমধুয়া নামাপাড়া গ্রামের মৃগী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাঁদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।ইতোমধ্যে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০টি জিওব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব (পিএস), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

মাঠপর্যায়ে এ ধরনের নিবিড় পরিদর্শন দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের আন্তরিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: