শিরোনাম

South east bank ad

সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর

সোমবার (২৯ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি বলেন, সরকার ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগেই শিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

আজ ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শেখার ফল (লার্নিং আউটকাম) বৃদ্ধি। এ লক্ষ্যে কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি—এই পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেকসই পরিবর্তন আনতে এনজিওগুলোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও উদ্ভাবনী মডেল কাজে লাগাতে চায় সরকার।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: