শিরোনাম

South east bank ad

দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
রবিবার (২৮ জুন) দেশের শিক্ষা ব্যবস্থায় সনদনির্ভরতা কমিয়ে দক্ষতা, নৈতিকতা ও কর্মসংস্থান-উপযোগী শিক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 আজ ঢাকার তেজগাঁও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ডিগ্রি নয়, দক্ষ ও কর্মমুখী নাগরিক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের, যা উদ্বেগজনক। তাই শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা সংস্কারে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারিয়ারভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা সম্প্রসারণ এবং নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

BBS cable ad