South east bank ad

ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের অনুদান দিলেন সংস্কৃতি মন্ত্রী

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন   |   মন্ত্রী

ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের অনুদান দিলেন সংস্কৃতি মন্ত্রী
শুক্রবার (২৬ জুন) দেশের তৃণমূল পর্যায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং এর সুষম বিকাশে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজ থেকে অন্ধকার ও কুসংস্কার দূর করে। তাই স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ঝিনাইদহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি জানান, সরকার দেশের সব অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় মন্ত্রী ঝিনাইদহের সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

BBS cable ad