শিরোনাম

South east bank ad

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু

সোমবার (২৯ জুন)  তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তরুণদের মাঠমুখী করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন শুরু হবে। বাংলাদেশ অলিম্পিক ভবনে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, এবার প্রতিযোগিতার পরিধি আরও বাড়ানো হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ে অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় এবার মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৮ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। উদ্বোধন হবে ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: