শিরোনাম

South east bank ad

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন   |   সারাদেশ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন
সোমবার (২৯ জুন) জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) জরুরি সাধারণ সভায় সংগঠনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সংগঠনে যুক্ত করতে সাধারণ সদস্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সক্রিয় ভূমিকা পালন করবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: