দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রিবার খুলছে সুপ্রিম কোর্ট। ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
এ বেঞ্চগুলো আজ রবিবার থেকে বিচারকাজ পরিচালনা করবে।


