এনার্জিপ্যাকের অগ্নি নিরাপত্তা ক্যাম্পেইন, প্রশিক্ষণে অংশ নিলেন ৩১০ জন
সোমবার (২৯ জুন) অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া উচ্চবিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন আয়োজন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত হাতে-কলমে প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয়, বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং নিরাপদে স্থানত্যাগের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (এইচএসই) মাহাদী হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্টসহ প্রায় ৩১০ জন অংশগ্রহণ করেন। ইন্টারেক্টিভ প্রদর্শনী ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা অগ্নি নিরাপত্তার বিভিন্ন কৌশল শেখার সুযোগ পান।
এনার্জিপ্যাক জানায়, অগ্নি নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।


