শিরোনাম

South east bank ad

কিশোরগঞ্জ জেলায় শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নতুন উদ্যোগ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলায় শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নতুন উদ্যোগ


শিক্ষার আঙিনায় ফিরুক শৃঙ্খলা, শ্রেণিকক্ষে জাগুক মনোযোগ—এই প্রত্যয়ে কিশোরগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন এ সিদ্ধান্ত জানান।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জনাব জেসমিন আক্তার এবং সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসান মারুফ। 

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার প্রতি মনোযোগ এবং একটি সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ।

শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থীর আগামী।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: