জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক বরগুনা পৌরসভা টিকাকেন্দ্র পরিদর্শন
গতকাল ৮ সেপ্টেম্বর, ২০২৬খ্রি. বরগুনা পৌরসভা টিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এ সময় তিনি টিকাকেন্দ্রে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে টিকাকেন্দ্রের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবা প্রদান সহজীকরণ, সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধকল্পে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
এ সময় প্রশাসক, বরগুনা পৌরসভা; উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


