শিরোনাম

South east bank ad

গৃহহীন মানুষের মুখে হাসি, মানবিক শেরপুর গঠনে জেলা প্রশাসনের উদ্যোগ

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

গৃহহীন মানুষের মুখে হাসি, মানবিক শেরপুর গঠনে জেলা প্রশাসনের উদ্যোগ

আবাসন মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এর উদ্যোগে গৃহহীন মোছা. রুপা বেগম (স্বামী: মৃত হাবিবুর রহমান), গ্রাম: লক্ষীকুড়া, ইউনিয়ন: পোড়াগাঁও-এর জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন, নালিতাবাড়ীর তত্ত্বাবধানে এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও গৃহহীন একটি পরিবার নিরাপদ আবাসনের পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী জনাব আবদুল মালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন শেরপুর ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: