ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
আজ বুধবার জেলা প্রশাসক, ময়মনসিংহ এর কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের আবেদন পর্যালোচনার মাধ্যমে বিভিন্নভাবে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয় ৷ ময়মনসিংহ -০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি মহোদয় এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান উক্ত শুনানিতে অংশ নেন।
স্বামীহারা এক অসহায় নারী মোছাঃ খাদিজা খাতুন ০৩ জন প্রতিবন্ধী সন্তানের মা। তাঁর ০৩ জন সন্তানই বিরল রোগে আক্রান্ত। প্রতিনিয়তই তিনি বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষ থেকে তাঁকে একটি চেক প্রদান করা হয়।
একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে জেলা প্রশাসন, ময়মনসিংহ। নাম মোঃ সোলায়মান, পিতা- মিরাজ আলী সাং- চরঈশ্বরদিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। জনাবকে একটি চেক প্রদান করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ।
জনাব আব্দুর রহিম, পিতা- ফুলচান, সাং- চর ময়মনসিংহ, সদর, ময়মনসিংহ জেলা। দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যা। ডাক্তার দেখানোর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষ থেকে জনাবকে একটি চেক প্রদান করা হয়।


