কক্সবাজার জেলা প্রশাসকের অতিবৃষ্টিতে নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাওয়া বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
গতকাল ১৩/০৭/২০২৬ তারিখ জেলা প্রশাসক, কক্সবাজার রামু উপজেলার ইদগড় এবং গর্জনিয়া ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি অতিবৃষ্টিতে নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাওয়া বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা (বদরমোকাম, নতুনবাজার এবং মাঝিরকাটা) সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।


