শিরোনাম

South east bank ad

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


১২/০৭/২০২৬ খ্রি. "তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জ কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। 

সভায় অতিথিবৃন্দ আলোচনাকালে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে "দু'টি সন্তানই যথেষ্ট" নীতি অনুসরণে আহবান জানান। পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ  গুরুত্বারোপ করে তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। পরিকল্পিত পরিবার, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী এবং কর্মসংস্থানের সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভা শেষে জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: