জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে "বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়" শীর্ষক একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ ১২ জুলাই ২০২৬, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে "বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়" শীর্ষক একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব পরিমল সরকার। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলার ১০টি পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয় সভায় উপস্থাপিত হয়। আলোচনায় জেলা প্রশাসন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।


