শিরোনাম

South east bank ad

সুপার কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

সুপার কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মাদকবিরোধী প্রচারণার লক্ষ্যে যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য( সংরক্ষিত মহিলা আসন) মিজ্  সানসিলা জেবরিন প্রিয়াংকা।গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব একেএম জহিরুল ইসলাম; প্রশাসক, জেলা পরিষদ শেরপুর জনাব মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাকিল আহমেদ, শেরপুর; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্ আসমা বিনতে রফিক; সদর উপজেলা বিএনপির আহবায়ক জনাব হযরত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: