শিরোনাম

South east bank ad

জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন জেলা জেলা প্রশাসকের

 প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন জেলা জেলা প্রশাসকের


আজ ১০/০৭/২০২৬ তারিখ জেলা প্রশাসক, কক্সবাজার বিগত ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় আক্রান্ত সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এই স্থানগুলোতে অবস্থিত ৩ টি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন জেলার সকল সুইচ গেট পানি প্রবাহের জন্য খুলে দেয়া হয়েছে, ৬৪০ টি আশ্রয়কেন্দ্র বিভিন্ন উপজেলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন উপজেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আক্রান্ত মানুষজনকে দ্রুত সহযোগিতা প্রদানের জন্য জেলা ও উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। 

জেলা প্রশাসক পানিবন্দি এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার,  কক্সবাজার সদর, উপজেলা নির্বাহী অফিসার,  রামু এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: