বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের "স্বচ্ছতা" সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এবং গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন ও গণসচেতনতা তৈরি, প্লাস্টিক দূষণ রোধ এবং যার যার অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় এবং র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ এর সুশাসন চত্বরে গাছের চারা রোপণ করা হয়।


