এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ পরিদর্শন
জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন আজ ৭ জুলাই ২০২৬ তারিখে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, সম্মানিত উপাধ্যক্ষ এবং কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


