'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে স্মরণ করে 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ২ জুলাই ২০২৬ (১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) থেকে শুরু হয়ে ০৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হয়ে 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি।
সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এর সভাপতিত্বে এই জাতীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন জনাব কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-২; জনাব মো: হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ; ডা. আবু সাইদ মোঃ ফারুক, সিভিল সার্জন, গোপালগঞ্জ সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ। অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকাল ০৪:০০ ঘটিকায় জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।


