শিরোনাম

South east bank ad

ময়মনসিংহ জেলা প্রশাসন এর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তাগাছার একাধিক কার্যক্রম পরিচালিত

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ময়মনসিংহ জেলা প্রশাসন এর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তাগাছার একাধিক কার্যক্রম পরিচালিত
আজ ০২ জুলাই, ২০২৬ তারিখ জেলা প্রশাসন ময়মনসিংহ-এর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জীবনযাত্রার মান ও শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন, মুক্তাগাছার আয়োজনে একাধিক কার্যক্রম পরিচালিত হয়।
★মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ক বাড়াতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
★ অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
★ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
★ মুক্তাগাছা শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর শুভ উদ্বোধন ও বৃত্তি প্রদান করা হয়।
★ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ করা হয়।
★ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সূচিশিল্পে দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
★ সিংড়ার খাল খনন কার্যক্রম পরিদর্শন করা হয়।
★ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, মাননীয় সংসদ সদস্য-১৫০, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা।
​সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
সঞ্চালনার পাশাপাশি সার্বিক তত্ত্বাবধান করেন মুক্তাগাছার উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্র।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: