শিরোনাম

South east bank ad

বাইসাইকেলযোগে স্বর্ণের বার পাচারের সময় চোরাকারবারি আটক

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন   |   দেশ

বাইসাইকেলযোগে স্বর্ণের বার পাচারের সময় চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাইসাইকেলযোগে প্রায় এক কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার পাচারকালে শ্রী সমর হালদার (২৭) নামে এ কারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়াদি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শ্রী সমর হালদার জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পার কৃষ্ণপুর গ্রামেরগোপাল হালদারের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ব্যাটালিয়নের অধীনস্থ বারদী বিওপি এলাকার পাঁচ কবর নামক স্থান দিয়ে একটি স্বর্ণেও বড় চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক টহল দল বিওপির পাঁচ কবর নামক স্থানে গাপনে অবস্থান নেয়। এমন সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তখন সে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

তার শরীর তল্লাশি করে সবুজ টেপ দ্বারা মোড়ানো একটি পোটলা থেকে ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৪৫২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। উদ্ধার স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

BBS cable ad