শিরোনাম

South east bank ad

বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারি আটক

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন   |   দেশ

বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পৃথক অভিযানে ৩৬ ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় ছলিমাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভুরভুরিয়া এলাকায় আলাউদ্দিনের চৌচালা টিনের ঘর, ছয়ফুল্লাকান্দি মাছিমনগর এলাকায় আমিনের দোচালা টিনের ঘরের সামনের উঠান এবং ফরদাবাদ চড়লনিয়া তিলককান্দি এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন— হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে বাহারম বাদশা (২৭), রামকৃষ্ণপুর গ্রামের বাহারুল খন্দকারের ছেলে কামরুল হাসান (২৫), চানপুর গ্রামের মৃত আপনার ছেলে শফিকুল ইসলাম (৪৩), বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর গ্রামের মালু মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৫০), এবং নাসিরনগর গ্রামের আলামিনের স্ত্রী ময়না আক্তার (৩৫)।

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

BBS cable ad