শিরোনাম

South east bank ad

অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ডসহ ৪ ট্রাক জব্দ

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন   |   দেশ

অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ডসহ ৪ ট্রাক জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর রানীরবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মালিক মিয়াকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানের সময় অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

BBS cable ad