শিরোনাম

South east bank ad

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ দোকান মালিককে জরিমানা

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন   |   দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ দোকান মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকান মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সদর উপজেলার পৌর এলাকার গোকর্ণঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-১-এর অধিনায়ক মো. নুরনবী জানান, অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রির তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মজুদ রাখা তেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারটি দোকান থেকে মোট ১০ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়। অভিযানকালে অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে তিন দোকান মালিককে জরিমানা করা হয়।’

তিনি আরো জানান, অভিযানের সময় একটি দোকানের মালিককে পাওয়া যায়নি।

BBS cable ad