শিরোনাম

South east bank ad

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় অর্ধলাখ টাকা জরিমানা

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন   |   দেশ

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় অর্ধলাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দসহ এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে এ শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এসময় সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামে এক ভেকু কন্ডাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.
BBS cable ad