নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবির) সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি মিনি ট্রাক আটক করেছে।
কলমাকান্দা উপজেলার রাজাবাড়ী ব্রিজ এলাকায় সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার ভেতরে এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবি টহল দল একটি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সেটি ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ট্রাকে তল্লাশি চালিয়ে ২১০ কেজি ভারতীয় জিরা, ১ হাজার ২৬৪ কেজি ফুচকা এবং ১ হাজার পিস পন্ডস পাউডার জব্দ করা হয়।


