শিরোনাম

South east bank ad

অবৈধভাবে ভারতে প্রবেশ: ১৪ বাংলাদেশি আটক

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   দেশ

অবৈধভাবে ভারতে প্রবেশ: ১৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ি রোড স্টেশনে অভিযান চালায় রেল পুলিশ (আরপিএফ)। এ সময় একটি নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথি বা পাসপোর্ট দেখাতে পারেনি।
আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ও নারীদের পাশাপাশি কয়েকজন শিশুও রয়েছে।

অভিযানের সময় আটকদের কাছ থেকে ভারতীয় ভুয়া আধার কার্ড, প্যান কার্ড, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার রাতেই তাদের রেল পুলিশের হেফাজতে রাখা হয়।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার আটকদের স্থানীয় আদালতে তোলা হবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

BBS cable ad