শিরোনাম

South east bank ad

ইয়াবাসহ আটক মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন   |   দেশ

ইয়াবাসহ আটক মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ইয়াবাসহ আটকা আক্তার আলী মোল্যা (৪০) নামে এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আক্তার আলী মোল্যা উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আনসার আলী মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে ইটভাটা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার আলী মোল্যা নামে একজন মাদক কারবারিকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘শ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

BBS cable ad