শিরোনাম

South east bank ad

কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন   |   দেশ

কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে পেট্রল মজুদ ও খোলাবাজারে লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি সাথী নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় ৬টি ড্রামে থাকা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, অবৈধভাবে পেট্রল রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে পেট্রলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, জব্দ করা পেট্রল আগামীকাল (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
BBS cable ad