কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৫২ পিস ইয়াবা, ১৫ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া মোল্লারটেক এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রাম এবং নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের একটি ঝোপে পৃথক অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদ, পচা গুড়, গ্যাস সিলিন্ডার ও চুলাসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।