শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ
বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ৫০ মিনিটে আতিকুর রহমান নামের এক যাত্রীর ব্যাগেজে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই যৌথভাবে তল্লাশি চালায়। এতে বিপুল পরিমাণ ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার (২৩ মার্চ) সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটে অভিযান চালিয়ে এ সিগারেট জব্দ করা হয়।

আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। জব্দ করা ৩০০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেটের বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কার্টনের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সিগারেটের কার্টনগুলো ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।