শিরোনাম

South east bank ad

আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন   |   দেশ

আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রতন মিয়ার (৩৫) বিরুদ্ধে ছয়টি ও মো. মনির মিয়ার (৩৬) বিরুদ্ধে পাঁচটি তাদের দুজনের নামে ১১টি মামলা রয়েছে। রতন মিয়া নুরপুর পশ্চিম পাড়ার মহরম আলীর ছেলে ও মনির হোসেন নুরপুর লামার বাড়ির আব্দু মিয়ার ছেলে।
 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সাতপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আগেরও মাদক মামলা রয়েছে। ১০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
BBS cable ad