শিরোনাম

South east bank ad

বিজয়নগরে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন   |   দেশ

বিজয়নগরে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবির অভিযানে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি কাভার্ড ভ্যান সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে ইসলামপুর নামক স্থানে কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং সন্দেহে তল্লাশি করা হয়।
 

ভ্যানটি তল্লাশি করে ফুচকা ২,৮৫০ কেজি, সিগারেট ৩,০০০ প্যাকেট এবং জিরা ১,২৬০ কেজি জব্দ করা হয়। এসব ভারতীয় চোরাচালানি মালামালের মূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা। আটক চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন।
BBS cable ad