শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রির দায়ে জরিমানা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন   |   দেশ

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রির দায়ে জরিমানা
নারায়ণগঞ্জ শহরে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে টিকিট কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুই কাউন্টারের মধ্যে চাষাঢ়া এলাকার গোল্ডেন লাইন কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং খানপুরে অবস্থিত ডলফিন এক্সপ্রেস কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম।
 

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এ সময় দুটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
BBS cable ad