শিরোনাম

South east bank ad

এবার নবীনগরে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন   |   দেশ

এবার নবীনগরে ৪২ বস্তা সরকারি চাল জব্দ
Start tyব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ভিজিএফের কার্ড বিতরণে অনিয়মের রেশ কাটতে না কাটতেই এবার একই ইউনিয়নের বাইশমৌজা বাজার থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে বীরগাঁও ইউননিয়নের বাইশমৌজা বাজারের একটি দোকান থেকে এই চাল জব্দ করে পুলিশ।

তবে এ চাল কারা কি কারণে ওই দোকানে রেখে গেছে, তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠের কাছে ৪২ বস্তা চাল জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাইশমৌজা বাজারের একটি দোকানের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে চাল ভর্তি একটি মিনি ট্রাক থেকে ওই ৪২ বস্তা চাল নামানো হয়। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম মিয়ার নেতৃত্বে কয়েকজন পুলিশ সেখানে এসে দোকানদার হানিফ মিয়াসহ ওই চাল আটক করে।

এ বিষয়ে এএসআই নাঈম মিয়া বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এসে দোকানদার হানিফ মিয়াসহ এই সরকারি চাল আটক করি। পরে বিস্তারিত জানতে পারবেন।ping...
BBS cable ad