শিরোনাম

South east bank ad

সচেতনতা বৃদ্ধিতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন   |   দেশ

সচেতনতা বৃদ্ধিতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বইমেলায় লিফলেট বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচি চলাকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের হাতেও লিফলেট তুলে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই।
এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ হতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়। বইমেলায় লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এরও প্রচার করা হয়।

উল্লেখ্য, বইমেলায় ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট রাখা হয়েছে।
মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং সুলভমূল্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই বিক্রির সেবা দিচ্ছে এই স্টল।
BBS cable ad