শিরোনাম

South east bank ad

তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন   |   দেশ

তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭
রাজশাহীতে বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। রোজার দিনে ক্লান্ত শরীরে সবাই যখন রাতে ঘুমায়। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকা থেকে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তাররা হলেন  মুন্ডুমালা মিশনপাড়ার ইগ্নেশিউস টুডু (২৪) , বিকাশ কর্মকার (২৪), চাপড়া মিরাপাড়া গ্রামের মোসা. পারুল (৪৫), রায়তান আকচা গ্রামের মোসা. বুলবুলী বিবি (৩২), মো. ছাবের আলী (৩৭), সোহাগ আলী (২৪), রনি (১৯)।
 
তানোর থানার ওসি এস.এম মাসুদ পারভেজ বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিরা অনেকদিন থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়েছেন তানোর থানা পুলিশ। আজ শুক্রবার সকালে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
BBS cable ad