শিরোনাম

South east bank ad

বুড়িচংয়ে ৫০০ লিটার তেল পাচারকালে ফিলিং স্টেশনের ম্যানেজারসহ আটক ৫

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   দেশ

বুড়িচংয়ে ৫০০ লিটার তেল পাচারকালে ফিলিং স্টেশনের ম্যানেজারসহ আটক ৫
 কুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারকালে প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

আটকরা হলেন বরিশাল জেলার বাসিন্দা নিহার বড়াল (৩৯), লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রাকিব হোসেন (২৪), চট্টগ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিন (২৮), নোয়াখালীর বাসিন্দা মো. ইসমাইল হোসেন (২৬) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা রতন চন্দ্র দাস (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি নীল রঙের পিকআপ থেকে একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এ ছাড়া একটি পুরাতন সাকুরা জেনারেটরও উদ্ধার করা হয়।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটকরা দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। আটক রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
BBS cable ad