হাজীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি উপজেলার মহসীন মিয়া (৪০)।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, রাতে পিকআপ ভ্যানটিকে থামার সংকেত দিলে, গাড়িটি রেখে আটকরা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো রামদা, ১টি চাপাতি, ১টি ধারালো ছুরি, ১টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, ৩টি পুরাতন সুতী গামছা, ৫টি ধারালো ব্লেড ও ১টি কালো রংয়ের মাস্ক উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার জানান, আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতে পাঠনো হয়েছে।