শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে জাল ডলার-দিরহাম-রুপিসহ গ্রেপ্তার ১

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন   |   দেশ

চট্টগ্রামে জাল ডলার-দিরহাম-রুপিসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীতে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ পেশাদার জাল নোট কারবারি মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

 তিনি আরো জানান, এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ জাল ভারতীয় রুপি, ১০০ জাল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ জাল মার্কিন ডলার জব্দ করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad